ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্র সম্পর্কে তাকে উদ্ধৃত করে বিএনপির মন্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করে বলেছেন যে, দলের কথা ‘সত্য নয়’।
আজ এখানে জাতীয় প্রেসক্লাবে ডিসিএবি টক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি (পত্রিকায়) পড়েছি... (বিএনপি) উদ্ধৃতি দিয়েছে যে, আমি দেশের (বাংলাদেশ) মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি, কিন্তু এটি সত্য নয়।”
গত ১৭ মার্চ জার্মান রাষ্ট্রদূত রাজধানীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার দলের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেন।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন যে, জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বৈঠকের ফলাফল সম্পর্কে বিএনপি’র সেদিনের প্রেস ব্রিফিংয়ে উদ্ধৃত শব্দাবলীর বিষয়ে ট্রয়েস্টার বলেন, বিএনপি নেতা সেদিন তাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে যে কথাগুলি বলেছিলেন তাতে তিনি অসন্তুষ্ট।
তিনি সাংবাদিকদের বলেন, “আমি এই বিষয়ে (ভুলভাবে উদ্ধৃত করায়) কিছুটা অসন্তুষ্ট।... আমি সরাসরি আপনার সাথে কথা বলছি। আপনি আমাকে উদ্ধৃত করতে পারেন। কিন্তু আমাকে কেন তৃতীয় পক্ষের মাধ্যমে উদ্ধৃত করা হবে।”
বিএনপি নেতাদের সঙ্গে তার বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিএনপি কেন গত সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেনি তা তিনি জানতে চেয়েছেন।
বিএনপির শীর্ষ নেতাদের সাথে তার বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “এটি কেবল একটি সৌজন্য সাক্ষাত ছিল, এর বেশি কিছু নয়।”
তিনি বলেন, জার্মানি অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো সহিংসতা চায় না, কারণ গণতন্ত্র ও মানবাধিকার তার দেশের পররাষ্ট্রনীতির মূল চাবিকাঠি।
ট্রয়েস্টার বলেন, “জার্মানি শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে এবং প্রতিটি রাজনৈতিক দল এতে অংশ গ্রহন করুক, কিন্তু যে কোনো সহিংসতা থেকে তারা যেন বিরত থাকে।”
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিসিএবি) আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat