ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৬৭৬৬৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলায় আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথবাহিনী মোতায়েন বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে সেনাবাহিনীর বান্দরবান জোনের আয়োজনে জোন প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ যৌথবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন।

তিনি বলেন, পার্বত্য এলাকায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরো বলেন, দায়িত্ব পালনকালে কারও কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না এবং ধৈর্য ও সংযম বজায় রেখে নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করতে হবে।

ব্রিফিং শেষে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা বান্দরবান সদর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা পুনরায় জোন প্রাঙ্গণে সমবেত হন।

উল্লেখ্য বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলা নিয়ে জাতীয় সংসদের ৩০০ নং আসন (বান্দরবান) গঠিত। এবার বান্দরবান আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী। 

অন্যদিকে বান্দরবান আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মো.সুজাউদ্দীন ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো.ওয়ালী উল্লাহ লড়ছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ এবং পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat