ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৩৪৫৬৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক সপ্তাহগুলোয় প্রাণঘাতী ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া লুসিয়া আমারাল। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানায়।

মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে তার কার্যালয় জানায়, মারিয়া লুসিয়া আমারাল মনে করেছেন দায়িত্ব পালনের জন্য তার প্রয়োজনীয় ব্যক্তিগত ও রাজনৈতিক পরিস্থিতি আর টিকে নেই। লিসবন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

তার পদটিতে আপাতত দায়িত্ব পালন করবেন মধ্য-ডানপন্থী প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো।

টানা দুই সপ্তাহের ঝড় ও তীব্র দমকা হাওয়ায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। এতে আনুমানিক চার বিলিয়ন ইউরো বা ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনার মুখে পড়েছে মন্টেনেগ্রোর সরকার।

ঘোষণার পরপরই বিরোধী সমাজতান্ত্রিক পার্টির মহাসচিব জোসে লুইস কার্নেইরো পর্তুগিজ সংবাদমাধ্যমকে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগই প্রমাণ করে এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।’

আইবেরীয় উপদ্বীপে সাম্প্রতিক বছরগুলোয় দীর্ঘস্থায়ী ও তীব্র চরম আবহাওয়ার ঘটনা বেড়েছে। ভারী বর্ষণ ও তাপপ্রবাহের মতো পরিস্থিতিকে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat