ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৪৫৩৩৪৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত  ১৬৪ জন রোগীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ৮২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগীদের মধ্যে এসব চেক বিতরণ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকরী পরিচালক মো. জুলফিকার আলী, নিবন্ধন কর্মকর্তা প্রকাশ বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন  প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর অতিথিরা  ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত  ১৬৪ জন রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ৮২ লাখ টাকার চেক বিতরণ করেন।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ জানান, জটিল রোগে আক্রান্তদের চেক বিতরণ শেষে  জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে চিকিৎসা সহ অন্যান্য সহায়তা হিসেবে ১৪ লাখ ৩৯ হাজার টাকার চেক  বিতরণ করা হয়।
তিনি জানান, এদের মধ্যে তিনশ’ জনকে চিকিৎসা সহায়তা হিসাবে  জনপ্রতি চারহাজার টাকা করে মোট ১২ লাখ টাকা প্রদান করা হয়েছে। অন্যদিকে, আরো ৭৮ জনকে জনপ্রতি তিনহাজার টাকা করে মোট দুইলাখ ৩৯ হাজার টাকার ব্যক্তি অনুদান দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat