ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-২৩
  • ৫৪৬৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।

মস্কো  থেকে এএফপি জানায়, রুশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, মস্কোকে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর জোট জি২০-এর বৈঠকে ২০১৯ সালের পর আর অংশ নেননি পুতিন। প্রথমে করোনাভাইরাস মহামারির কারণে এবং পরে ইউক্রেন যুদ্ধের কারণে তিনি এসব বৈঠকে অনুপস্থিত ছিলেন।

এএফপির পক্ষ থেকে পুতিন এ বছর অংশ নেবেন কি না জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার পানকিনের বরাত দিয়ে জানিয়েছে, ১৪-১৫ ডিসেম্বর মিয়ামিতে অনুষ্ঠেয় সম্মেলনের জন্য রাশিয়াকে ‘সর্বোচ্চ পর্যায়ে’ আমন্ত্রণ জানানো হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে সেনা পাঠানোর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটি কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়ে।

২০২৩ সালে আন্তর্জাতিক অপরাদ আদালত (আইসিসি) ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর ফলে আন্তর্জাতিক সফরে তার চলাচল সীমিত হয়ে পড়ে।

তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সম্মেলনে অংশ নিতে আলাস্কা সফর করেছিলেন পুতিন।

গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের স্থবির সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা শুরু করেন।

প্রথমদিকে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত ট্রাম্পের প্রচেষ্টা থেকে দৃশ্যমান বড় কোনো ফল আসেনি। যদিও এ সময়ের মধ্যে মস্কো ও কিয়েভ একাধিকবার আলোচনায় বসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat