ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়
নিউজ ডেস্ক:–ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ অস্ত্রধারী দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন জাসদের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল। তিনি জানিয়েছেন, বিমানে থাকা ছিনতাইকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়। রবিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি। সেখান থেকে দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নিরাপদে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। ওই বিমানে থাকা মইন উদ্দিন খান বাদল গণমাধ্যমকে বলেন, বিমানে দেড়শ যাত্রী ছিল। পাইলট আমার সঙ্গে নেমে এসেছে। সে বলেছে, তাকে পারসু করার চেষ্টা করেছে ছিনতাইকারী। বলছে, সে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়। পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর একজন যাত্রী ককপিটে ঢুকে পাইলটকে পিস্তল ধরে। বলে, তার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলিয়ে দিতে। এসময় পাইলট ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিমান চট্রগ্রামে অবতরণ করায়। সিভিল অ্যাভিয়েশন সচিব মহিবুল হক জানিয়েছেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ওই ব্যক্তি একাই এই কাণ্ড ঘটিয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat