ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০২-১৮
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২৫ বছর আইন পেশায় থাকলে হাইকোর্টে লিখিত নয় মৌখিক পরীক্ষার বিধান প্রশ্নে রুল
নিউজ ডেস্ক: -২৫ বছর নিম্ন আদালতে প্র্যাকটিসরত আইনজীবীদের লিখিত পরীক্ষা নয়, শুধু সাক্ষাৎকারের (মৌখিক) ভিত্তিতে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি দেয়ার বিধান নিয়ে আজ রুল জারি করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল পূরবী শর্মা। রিটের পক্ষে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বাসস’কে বলেন, গত বছরের ৩০ জুলাই একটি সরকারি গেজেট জারি করা হয়। ওই গেজেটে বলা হয়, আইনে ডিগ্রিধারীরা নিম্ন আদালতে একাধারে ২৫ বছর আইন পেশায় নিয়োজিত থাকলে তাকে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তিতে লিখিত পরীক্ষা দিতে হবে না, তবে সংশ্লিষ্ট বোর্ডে মৌখিক পরীক্ষার জন্য আবেদন করতে হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবী শফিউল ইসলাম সুমন হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, বিষয়টি সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক কি-না তা রুলে জানতে চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat