ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-১৪
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:– স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। আজ সংসদে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে ডাক্তার সংকট কাটানোর জন্য ১০ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোতে কোন ডাক্তার সংকট থাকবে না।’ বিরোধী দলের সদস্য ফখরুল ইমামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের একটি বিশাল মন্ত্রণালয়। সরকার দেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এই মন্ত্রণালয়ের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। মানুষের গড় আয়ু ৭২ বছর হয়েছে। শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে। বিশাল কর্মযজ্ঞে কিছু ভুলত্রুটি থাকতেই পারে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি টিম কয়েকটি হাসপাতালে গিয়েছিল ডাক্তারদের উপস্থিতি দেখার জন্য। যদি কেউ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন, এটাও এক ধরনের দুর্নীতি। তারা কিছু পরামর্শ দিয়েছেন। আমরা এগুলো দেখছি, নিজস্ব নীতিমালার মধ্যে থেকে কোনগুলো গ্রহণ করবো এটা আমরা দেখবো। তবে মন্ত্রণালয়ে যাতে দুর্নীতি না হয়, সেব্যাপারে অবশ্যই চেষ্টা করবো। মন্ত্রী বলেন, উপজেলা হাসপাতালে ডাক্তার না থাকার বিষয়ে যে অভিযোগ রয়েছে তা কাটিয়ে উঠে সার্বক্ষনিক যাতে ডাক্তার থাকে এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৬ জন করে ডাক্তার দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় অফিসগুলোতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই মনিটরিং সেল কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat