ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০২-০১
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ছাড়া কোন সমাজ চলতে পারে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সাংবাদিকদের নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার মণিরামপুর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। তিনি বলেন, ‘সমাজের ত্রুটি-বিচ্যুতি ও ভুল-ত্রুটিগুলো সাংবাদিকেরা বস্তুনিষ্ঠভাবে সংবাদপত্রে তুলে ধরার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সংশোধনের সুযোগ করে দেয়। তাই সাংবাদিক ছাড়া কোন সমাজ ও গণতন্ত্র চলতে পারে না।’ মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সিটি এডিটর মধুসূদন মন্ডল, সাবেক মেয়র শহীদ ইকবাল হোসেন, প্রেসক্লাবের দাতা সদস্য প্রবাসী আলী হোসেন, পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ কামরুজ্জামান, বণিক সমিতির সভাপতি অরুন কুমার নন্দন, ঠিকাদার কল্যাণ সমিতির নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও প্রভাষক বাবুল আকতার অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। স্বপন ভট্টাচার্য মণিরামপুরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে সোনার বাংলায় পরিণত করবেন। কোন গ্রাম, গ্রাম থাকবে না, শহরে রূপান্তরিত হবে। দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছে যেতে চলেছে। আমরা যেন এ উন্নয়ন অব্যাহত রাখতে পারি সেদিকে সকলকে আন্তরিক হতে হবে। প্রতিমন্ত্রী মণিরামপুরের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, যানজট মণিরামপুরবাসীর একটি প্রধান সমস্যা। এ থেকে উত্তরণের জন্য বাইপাস সড়কসহ অবহেলিত রাস্তাঘাট উন্নয়নের কর্মসূচী খুব দ্রুতই বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat