ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-৩০
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনগণের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখানে আমরা যারা প্রতিনিধি বসেছি, বিভিন্ন এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমরা তাদের প্রতিনিধি, সেই হিসেবেই আমরা দায়িত্ব পালন করব। বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতার বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদের স্পিকার হিসেবে ফের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দনও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময় মনে রাখব, যারা আমাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, তাদের সার্বিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ হবে আমাদের লক্ষ্য। অধিবেশনে সূচনা বক্তব্যে তিনি বলেন, আমরা দুর্নীতি ও মাদকমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী বলেন, যে উন্নয়নের ছোঁয়া আজকে বাংলাদেশের জনগণের জীবনে লেগেছে নিশ্চয়ই আজকে তাঁরা নৌকা মার্কায় ভোট দেবে। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যে মেগা প্রজেক্টগুলো আমরা হাতে নিয়েছি সেগুলো সমাপ্ত করার সুযোগ দেবে এবং এজন্য আরও কিছু সময় আমাদের প্রয়োজন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আজকে স্বাধীন, দুর্নীতির বিরুদ্ধেও তারা অভিযান চালাচ্ছে এবং ইনশাআল্লাহ আগামীতে ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হবো। গ্রামের মানুষ যেন শহরের সুবিধা পায় সেজন্য প্রতিটি গ্রামকে তাঁর সরকার শহর হিসেবে গড়ে তুলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যে উন্নয়ন, অগ্রযাত্রা শুরু হয়েছে সেটা অবশ্যই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat