ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৫
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ এদেশে হবে না : রেলমন্ত্রী
নিউজ ডেস্ক:–রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, একটি দলের সাথে আরেকটি দলের মত পার্থক্য থাকতেই পারে, তবে সেটা হতে হবে দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতার পক্ষে। দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করে এ দেশে রাজনীতি করার সুযোগ কোন দলেরই হবে না। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আপনারা নিজেরা দক্ষ ও সততার সাথে নিজ নিজ বিভাগের দায়িত্ব পালন করবেন এবং দেশে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করবেন। মন্ত্রী আজ বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান অনুষ্ঠানে সভাপত্বি করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান গোলাম রাহমান সরকার, চেয়ারম্যান পরেশ চন্দ্র। উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী দেবীগঞ্জের দেবদারু তলায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat