ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৪
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ৬ জনকে আর্থিক সহায়তা প্রদান
নিউজ ডেস্ক:–প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌস, লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া এবং সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল)কে চিকিৎসা সহায়তাসহ ৬ জনকে আর্থিক সহযোগিতা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে এসব অনুদানের চেক প্রদান করেন। জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসকে পরিবারের ভরণ-পোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী। লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা এবং চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল) কে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী। এছাড়া আরো তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat