ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-১৯
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
নিউজ ডেস্ক:–  একের পর এক বিয়ে করায় স্বামী রঞ্জিত মিয়ার পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী। বুধবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথম স্ত্রী খোসজান নেছাকে আটক করেছে পুলিশ। স্থানীয় কাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) আনারুল ইসলাম জানান, রঞ্জিত মিয়া পেশায় মুরগি ব্যবসায়ী। হাতে কিছু টাকা হলেই তিনি বিয়ে করে বসেন। এ পর্যন্ত তিনি ছয়টি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী খোসজান নেছা, দ্বিতীয় স্ত্রী লিপিয়ারা খাতুন, তৃতীয় স্ত্রী কমেলা খাতুন, চতুর্থ স্ত্রী আনজিরা খাতুন, পঞ্চম স্ত্রী কহিজান নেছা ও শেষ স্ত্রী পানছুরা খাতুন। খোসজান নেছা বলেন, ‘আমার স্বামী কিছুদিন পর পরই বিয়ে করেন। কোনো স্ত্রীকেই ভাত-কাপড় দেন না। বিয়ে করার কিছুদিন পরই স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন শুরু করেন। শালিস বৈঠকের পরও তার বিয়ে বন্ধ করা যায়নি। চারদিন আগে পার্শ্ববর্তী চরগোয়াল গ্রামের পানছুরা বেগমকে আবারো বিয়ে করেন। মেয়েদের জীবন নষ্ট করার জন্য আমি তার উপর প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিই। শনিবার ভোরে কৌশলে স্বামীকে ঘরে ডেকে এনে ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছি।’ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিডি দাশ পিকলু জানান, রঞ্জিত মিয়ার পুরুষাঙ্গের ৯৫ ভাগ কেটে গেছে। প্রাথমিকভাবে সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আক্তারুজ্জামান জানান, এ ঘটনার পর রাতেই রঞ্জিত মিয়ার প্রথম স্ত্রী খোসজান নেছাকে আটক করে থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat