ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-১৮
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্যফ্রন্ট জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:– সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে গড়া জাতীয় ঐক্যফ্রন্ট জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। তিনি বলেন, ‘ভোটের আগে এ জোট যেভাবে গঠিত হয়েছে, এতে প্রথম থেকেই মনে হয়েছে, এ জোট টিকবে না। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে অসাম্প্রদায়িক শক্তির ঐক্য টেকসই হয় না।’ ওবায়দুল কাদের আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আগামীকালের ‘বিজয় সমাবেশ’-এর প্রস্তুতি দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী সঙ্গে ছিলেন। কাদের তার রাজনীতির অভিজ্ঞতার উল্লেখ করে বলেন, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙার উপাদান ছিল। সেই ফ্রন্ট না টেকারই কথা। তা ছাড়া যেখানে বিএনপিতে ভাঙার সুর ধরেছে, সেখানে ঐক্যফ্রন্ট তো ভাঙবেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অক্টোবরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। এই জোটের মূল শরিক বিএনপি। জোটের শীর্ষ নেতৃত্বে আছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। উপজেলা নির্বাচনে বিএনপিকে আনতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হবে কি-না এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রকে গুরুত্ব দিলে বিএনপি উপজেলা নির্বাচনে নিজে থেকেই আসবে। জাতীয় নির্বাচনে যেমন তারা এসেছে, সেভাবেই আসবে। জাতীয় নির্বাচনে বিএনপিকে ডেকে আনা হয়নি, উপজেলা নির্বাচনেও হবে না। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, যাঁরা যোগ্য, যাঁরা দলের জন্য নিবেদিত প্রাণ, তাঁদেরই মনোনয়ন দেয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। তাই মনোনয়ন প্রত্যাশী নারীর সংখ্যাও এবার অনেক বেড়েছে।- বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat