ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র সংসদে আসার সময় আছে : আইনমন্ত্রী
নিউজ ডেস্ক:– আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, এখনো যে সময় আছে শপথ নিয়ে বিএনপি সংসদে আসতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। অন্যথায় জনগণই তাদের পরিণতি দেখবে। মন্ত্রী আজ আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করবো না। নিজ নির্বাচনী এলাকার কসবায় গণসংবর্ধনায়যোগ দিতে সকালে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়া আসেন আনিসুল হক। তিনি সেখান থেকে সড়ক পথে কসবায় যান। অনুষ্ঠানে আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছরই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat