ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-১৬
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন বিষয়ে টিআইবির মন্তব্য অসৌজন্যমূলক : সিইসি
নিউজ ডেস্ক:– প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনকে ভিত্তিহীন অভিহিত করে বলেছেন, নির্বাচন বিষয়ে টিআইবি যে মন্তব্য করেছে তা অসৌজন্যমূলক। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনে নতুন নিয়োগ পাওয়া কর্মীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করে নূরুল হুদা বলেন, ‘ওই প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করেছি, ওই প্রতিবেদন ভিত্তিহীন। আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি।’ মাঠ পর্যায় এবং মিডিয়া থেকেও এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু মিডিয়া নয়, যারা নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করেছেন, তাদেরও আমরা গুরুত্ব দিয়েছি। টিআইবি যে ভাবে বলেছে কোন জায়গায় সাংবাদিকরা সে ভাবে দেখাননি।’ সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তফশিল শিঘ্রই ঘোষণা করা হবে। উল্লেখ্য এর আগে উপ-নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট আবেদন আজ হাইকোর্ট খারিজ (রুল ডিসচার্জ) করে দেয়। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দৈন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat