ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-০৮
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সহজ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স
স্পোর্ট ডেস্ক:- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ষষ্ঠ ম্যাচে ৬৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সহজ জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নেয় রংপুর অধিনায়ক মাশরাফি। টসে হেরে ব্যাটিংয়ে নামা স্মিথের কুমিল্লা মোটেই ভাল করতে পারেনি। মাশরাফির দাপুটে বোলিং তাণ্ডবে ১৬.২ ওভারে সব উইকেটের বিনিময়ে ৬৩ রানেই থেমে যায় কুমিল্লার রানের চাকা। কুমিল্লার ওপেনার তামিম ইকবাল (৪), এভিন লুইস (৮), ইমরুল কায়েস (২) আর স্টিভ স্মিথ (০) একে একে ফেরেন সাজঘরে। এরপর শোয়েব মালিক (০), এনামুল হক বিজয় (২), মোহাম্মদ সাইফুদ্দিনও (৭) একে একে ফিরে গেলে বিপাকে পড়ে কুমিল্লা। শহীদ আফ্রিদি ১৮ বলে তিনটি চার আর একটি ছক্কায় করেন ২৫ রান। শেষের দিকে মেহেদি হাসান করেন ৬ রান এবং আর আবু হায়দার রনি করেন ৫ রান। বল হাতে মাশরাফি ৪ ওভারে ১ মেডেন নিয়ে ১১ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। এটিই ছিল মাশরাফির টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া শফিউল ইসলাম দুটি, নাজমুল ইসলাম অপু তিনটি, ফরহাদ রেজা একটি করে উইকেট তুলে নেন। বেনি হাওয়েল ৩ ওভারে খরচ করেন মাত্র ৬ রান। পরবর্তীতে ৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আসরের প্রথম ম্যাচে ১ রানেই সাজঘরে ফেরেন ওপেনার ক্রিস গেইল। আবু হায়দার রনি ফিরিয়ে দেন ক্যারিবীয়ান তারকাকে। আরেক ওপেনার মেহেদি মারুফ ৩৯ বলে ৩৬ এবং তিন নম্বরে নামা রিলে রুশো ২৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। এতেই সহজ জয় তুলে নেয় রংপুর। রনি তালুকদার কুমিল্লার হয়ে একমাত্র উইকেটটি নেন। মেহেদি হাসান, মোহাম্মদ শহীদ আর শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফুদ্দিন, স্টিভ স্মিথ কোনো উইকেট পাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat