ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-০৮
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী সঠিক লোকদেরই মন্ত্রী মনোনীত করেছেন : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক লোকদেরই মন্ত্রী সভার সদস্য মনোনীত করেছেন। নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আওয়ামী লীগের মহাজোটের কোন শরিকদলের সঙ্গে টানাপোড়েন নেই। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ ৩২নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন । এরপর দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী সভা গঠন নিয়ে জোটের মধ্যে কোন টানাপোড়েন নেই। মন্ত্রিসভার পুনর্গঠন রিসাফল হবে, রদবদল হবে। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে তাদের মন্ত্রী করতেই হবে। ১৪ দল আমাদের দুঃসময়ের শরীক। তারা অতীতে ছিলেন ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং কাজ করব। তিনি বলেন, মন্ত্রী সভায় দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে। বাদ পয়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রীত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদের কোন ব্যাপার আছে। এখানে বাদের কোন ব্যাপার নেই কাজের রূপান্তর হয়েছে মাত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat