ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-০৭
  • ৩২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভা ভবিষ্যতে সম্প্রসারিত হতে পারে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আবারো সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেছেন, আজ যারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা যে পার্মানেন্ট থাকবে সেটা বলা যাবে না। নবগঠিত এ মন্ত্রিসভা ভবিষ্যতে সম্প্রসারিত হতে পারে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন-প্রবীনের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। নতুন সরকারে এক ঝাঁক নতুন মুখের সমাবেশকে স্বাগত জানাচ্ছেন পর্যবেক্ষক মহল। তারা বলছেন, নতুনরা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। জনগণও এ মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন। এখন দেখা যাক- নতুন মন্ত্রীরা কেমন করেন। নতুন মন্ত্রীদের নিয়ে কাজ করতে সমস্যা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় অনেকেই পুরাতন রয়েছেন। পুরনোদের মধ্যে যারা মন্ত্রিসভায় এসেছেন, তাদের অনেকের বেশ অভিজ্ঞতা আছে। নতুন-পুরনোরা মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat