ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-০২
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত : খন্দকার মোশাররফ
নিউজ ডেস্ক:– ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর পরিষদের সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির উচিত সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা। কারণ, জনগণের প্রতিনিধি হিসেবেই তারা ভোটে নির্বাচিত হয়েছে। তাই তাদের উচিত সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা।’ জাতীয় পার্টি, বিএনপি, গণফোরামসহ সব মিলিয়ে এবার নির্বাচনে ৩০টির মতো আসন বিরোধী দলের প্রার্থীরা জিতেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা যদি একত্রে সংসদে বিরোধী দলের ভূমিকা রাখে তাহলে তা সরকার পরিচালনায় সহায়ক হবে। কারণ, বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়ে থাকে।’ আওয়ামী লীগের বড় বিজয়য়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, এই বিজয়ের একমাত্র কারণ সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা রক্ষা করা। জনগণ এই ধারাবাহিকতা রক্ষা করতেই ভোট দিয়েছে। কারণ, জনগণ জানে, উন্নয়ন মানেই শেখ হাসিনা, উন্নয়ন মানেই বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat