ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২৬
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের গাড়ির স্টিকার প্রাপ্তিতে করণীয়
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ও গাড়ির স্টিকার প্রদান সংক্রান্ত কমিটির এক সভা আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংবাদিক ও পর্যবেক্ষকদের গাড়ির স্টিকার পাওয়ার জন্য গাড়ির নম্বর, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি প্রদান করতে হবে। মোটর সাইকেলের জন্য কোনো স্টিকার প্রদান করা হবে না। সাংবাদিক কার্ড বা স্টিকার আবেদনপত্রের সাথে সাংবাদিক পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে। সাংবাদিক কার্ড বা স্টিকার প্রদান সংক্রান্ত সময়সূচি www.dhakadiv.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। সাংবাদিক কার্ড বা স্টিকারের আবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ৩য় তলার ৩১৪ নম্বর কক্ষে গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat