ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-২৬
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনে দুর্ব্যবহারে ঐক্যফ্রন্টের সমালোচনায় প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনে দুর্ব্যবহার এবং পুলিশকে গালাগালি করায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘তাদের দুর্ব্যবহার থেকে কেউ রেহাই পাচ্ছে না। তারা নির্বাচন কমিশনে গিয়ে ঝগড়া করছে এবং পুলিশের বিরুদ্ধে এমন বাজে ভাষা ব্যবহার করছে যা ভাষায় প্রকাশ করা যায় না।’ শেখ হাসিনা আজ বিকেলে তাঁর ব্যক্তিগত বাসভবন ধানমন্ডীর সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া, নওগাঁ এবং চাঁদপুরের নির্বাচনী জনসভায় প্রদত্ত ভাষণে একথা বলেন। তিন জেলার আওয়ামী লীগ এবং মহাজোটের নির্বাচনী প্রার্থীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়ে তাঁদের জন্য জনগণের ভোট চান প্রধানমন্ত্রী। ড. কামাল হোসেনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী হিসেবে পরিচিত, তাঁর কাছ থেকে কেউ এ ধরনের ব্যবহার আশা করে না।’ ‘তিনি এরআগে আদালতে এটর্নী জেনারেলকে আশোভন মন্তব্য করেছেন এবং সাংবাদিককে খামোশ বলেও ধমক দিয়েছেন’, যোগ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ভাষণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে জনগণকে পুণরায় সেবা করার সুযোগ দানের জন্য আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই অনেক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে সেগুলি বাস্তবায়ন করেছি এবং অনেকগুলো বাস্তবায়নাধীন রয়েছে। কাজেই আমি দেশবাসীকে বলবো উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌর্কায় ভোট দিয়ে আমাদেরকে আরেকটি বার দেশসেবার সুযোগ করে দিতে।’ তিনি এ সময় বিএনপি-জামাত জোটকে প্রত্যাখ্যান করার আহবান জানিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে তারা যেন ক্ষমতায় আসতে না পারে। কারণ, তাহলে তারা দেশকে ধ্বংস করে দেবে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat