ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২৬
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথমবার একই সিনেমায় অভিনয় করলেন অনিল কাপুর ও তার মেয়ে সোনম কাপুর
বিনোদন ডেস্ক:-প্রথমবার একই সিনেমায় অভিনয় করলেন বলিউড অভিনেতা অনিল কাপুর ও তার মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি তাদের অভিনীত ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ পেয়েছে।
সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে অনিল কাপুর জানান, তিনি যদি কখনো সিনেমা পরিচালনা করেন; তাহলে সে সিনেমায় নায়িকা হিসেবে সোনম কাপুরকে কেন্দ্রীয় নারী চরিত্রে নিতে চান। তবে কবে সিনেমায় পরিচালক হিসেবে ‘নায়ক’খ্যাত তারকার আত্মপ্রকাশ ঘটবে তা তিনি জানাননি। এদিকে মেয়ের সঙ্গে প্রথম অভিনয় করা প্রসঙ্গে অনিল বলেন, ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিলো অসাধারণ। সে অভিনেত্রী হিসেবে প্রতিবার আমাকে চমকে দিয়েছে। শুটিং সেট ও পর্দায় দুই জায়গায় আমি আলাদা মানুষটিকে দেখেছি। এটিই আসলে একজন সত্যিকারের শিল্পীর চিহ্ন। শেলি চোপড়া পরিচালিত ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’ সিনেমায় আরও অভিনয় করেছেন রাজকুমার রাও ও জুহি চাওলা। ১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। ২০১৮ সালে অনিল কাপুর অভিনীত ‘রেস থ্রি’ ও ‘ফান্নে খান’ মুক্তি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat