ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২৫
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনায় গৃহবধুর পেট থেকে বের হলো জ্যান্ত সাপ!
ফজলুল হক,পাবনা:-পাবনার চাটমোহরের উপজেলার বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামে মঙ্গলবার সকালে ঘটনটি ঘটে। অবিশ্বাস্য হলেও সত্য আলেয়া খাতুন (৫০) নামের এক গৃহবধূর পেট থেকে জীবন্ত একটি সাপ মুখ দিয়ে বের হওয়ার ঘটনা ঘটেছে। গৃহবধূ আলেয়া খাতুন ঐ গ্রামের দিনমজুর ইসমাইল প্রামাণিকের দ্বিতীয় স্ত্রী। অবিশ^াস্য এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সাপটি এক নজর দেখার জন্য অসংখ্য মানুষের ভীড় জমে ঐ গৃহবধুর বাড়িতে। গৃহবধূ আলেয়া প্রথম দিকে ঘটনাটি ঘটার পরে ভীষন ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাটি এখন টক অফ চাটমোহরে পরিণত হয়েছে। গৃহবধু আলেয়া খাতুন জানান, “গত এক সপ্তাহ যাবত আমার পেট ও শরীরের ভিতরে খুব খারাপ লাগছিল। বিশেষ করে রাতের বেলা গলা কন্ঠনালী শুকিয়ে যেত এবং প্রচুর পানি পিপাসা লাগতো। মঙ্গলবার ভোর বেলা গলা প্রচন্ড রকমে শুকিয়ে যায়। এসময় গলার মধ্যে কিছু একটি জিনিসের অস্তিত্ব অনুভব করি। বুকের মধ্যেও অস্বস্তি লাগছিল। ছেলে ও বৌমাকে ডাক দিলে ছেলে তার ঘর থেকে বেড়িয়ে আসতে না আসতেই বমি হতে শুরু হয়। প্রচন্ড বমির সাথে মুখের মধ্যে কিছু একটা নড়ছিল এমন অনুভব করছি। এক পর্যায়ে বমির সাথে জ্যান্ত একটি ছোট সাপ মুখ থেকে বের হয়ে আসে। প্রথমে সাপটি আমার ছেলে ও তার স্ত্রী দেখতে পায়। পরে প্রতিবেশিরা বিষয়টি জানতে পেরে এক কান দুকান করে একথা এলাকাবাসী জেনে যায়। গ্রামের মানুষ সাপটি প্লাষ্টিকের পাত্রে ভরে ফেলে। সাপটি দেখতে বাড়তে থাকে মানুষের ভীর। পরে সাপ ভরে রাখা পাত্রটি বাড়ির পাশের ওয়াপদা সড়কে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। আলেয়া খাতুন বর্তমান শারিরীক ভাবে কিছুটা দূর্বল হলেও সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat