ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-১৯
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিবাসন বিতর্কে বাধ্য হয়ে পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী
আন্তর্জতিক ডেস্ক:-বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল মঙ্গলবার পদত্যাগ করেছেন। অভিবাসন নিয়ে বিতর্কে তার প্রধান জোটের একটি দল বেরিয়ে যাওয়ার মাত্র কয়েকদিন পর তিনি পদত্যাগ করলেন। খবর এএফপি’র। মাইকেল গত সপ্তাহে মারাকাচে স্বাক্ষরিত জাতিসংঘ অভিবাসন চুক্তির প্রতি তার সমর্থন প্রশ্নে জাতীয়তাবাদী নিউ ফ্লামিশ অ্যালায়েন্সের (এন-ভিএ) সমর্থন হারান। জাতিসংঘ চুক্তির বিরুদ্ধে ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভের পর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন। মাইকেল তার সিদ্ধান্তের কথা রাজা ফিলিপকে অবহিত করেছেন। রাজা মাইকেল এ পদত্যাগপত্র গ্রহণ করবেন কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু বলেননি। উল্লেখ্য, ডানপন্থীদের নিয়ে একটি জোট গঠনের পর ২০১৪ সালের অক্টোবরে ৪২ বছর বয়সী মাইকেল দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর এর মধ্যদিয়ে ১৮৪১ সালের পর তিনি বেলজিয়ামের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিষয়টি নিয়ে পার্লামেন্টে বিতর্কের পর মঙ্গলবার তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। কেননা, পার্লামেন্টে বিরোধী দলগুলো তার সংখ্যালঘু সরকারের প্রতি দেয়া তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়। উল্লেখ্য, আগামী মে মাসে বেলজিয়ামে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat