ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-১২
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাগোয়াতে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের উত্তম গন্তব্য আখ্যা দিয়ে জাপানের নাগোয়া শহরের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাপানের নাগোয়া শহরে ১১ ডিসেম্বর বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে তিনি একথা বলেন। জাপানের চতুর্থ বৃহত্তম শহর ও অটোমোবাইল হাব নাগোয়ার ব্যবসায়ি ও বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সুযোগ-সুবিধাসমূহ অবহিত করার লক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান নাগোয়া শহরের মেয়র তাকাশি কাওয়ামুরা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বিগত এক দশকে বাংলাদেশের প্রতিটিখাতের রূপান্তর (ট্রান্সফরমেশন) বিশ্লেষণ করে দেশের সামগ্রিক আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে বিশদ বর্ণনা করেন রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের শিল্পোন্নয়নের মূল উপাদানসহ সরকারের ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ এবং তা অর্জনে সরকার  গৃহীত পরিকল্পনাসমূহ জাপানি বিনিয়োগকারিদের কাছে তুলে ধরেন। বাংলাদেশের নারীর অগ্রযাত্রা এবং অর্থনীতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ ও অবদানের কথাও উপস্থাপন করেন রাষ্ট্রদূত। জাপান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশে চলমান বড় বড় প্রকল্পগুলোয় সহযোগিতা করায় তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানান। নাগোয়া চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে অনুষ্ঠিত সেমিনার সম্মিলিতভাবে আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, টোকিও; নাগোয়া চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; নাগোয়া সিটি অফিস এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)। সেমিনারে নাগোয়ার প্রায় আশি জন ব্যবসায়ি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat