ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১১-৩০
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে ব্যবস্থা নেবে ইসি
নিউজ ডেস্ক:–নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, কোন নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট পক্ষপাতের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন (ইসি) তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুনির্দিষ্টভাবে কোন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যদি কেউ মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা ইসি ও আদালতে এ ব্যাপারে প্রতিকার চাইতে পারেন।’ নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, গণভবনে স্বশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়। তবে গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। তিনি বলেন, ‘তারা আসছেন, দেখা করেছেন, সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। আমি যতটুকু আচরণ বিধিমালা বুঝি, তাতে মনে হচ্ছে না এটা আচরণ বিধির লঙ্ঘন।’-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat