ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন মামলায় আগাম জামিন নিতে মির্জা আব্বাস দম্পতি হাইকোর্টে
নিউজ ডেস্ক:-নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা ৩ মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদন করা হয়েছে। আর জামিনের জন্য সকালেই আদালত প্রাঙ্গণে এসেছেন মির্জা আব্বাস ও স্ত্রী আফরোজা আব্বাস। বিএনপির কার্যালয়ের সামনে গত বুধবারের সংঘর্ষের ওই ঘটনায় পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও কাজে বাধা দেওয়ার অভিযোগের তিনটি মামলা করা হয়। পুলিশের করা তিনটি মামলার প্রতিটিতে হুকুমের আসামি করা হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি নবীউল্লাহ নবী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য কফিল উদ্দিনকে। পল্টন থানায় বুধবার রাতে দায়ের করা হয় বিস্ফোরক আইনের মামলাটি। ১৯২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত সহস্রাধিক নেতা-কর্মীকে ওই মামলায় আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ১৬ জনকে। বিশেষ ক্ষমতা আইনে করা ২২ নম্বর মামলায় আসামি করা হয়েছে ১৫৯ জনকে। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২৩ জনকে। আর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দণ্ডবিধিতে করা ২৩ নম্বর মামলায় আসামির তালিকায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ২৬ জনকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat