ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-১৪
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের তিন বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক:-সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ ৬-এর বিচারক মাহবুব রহমান এ রায় ঘোষণা করেন। দুকদের সরকারি কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ‘রায়ে বিচারক তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি আসামি মোহাম্মদ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।’ নথি থেকে জানা যায়, ডেসটিনির চেয়ার‍ম্যান মোহাম্মদ হোসেনকে সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার জন্য নোটিশ প্রদান করেছিল দুদক। কিন্তু তিনি হিসাব দাখিল না করায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক সালাহ উদ্দিন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ৬ জুন দুদক তদন্ত করে তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। সেখানে আসামি মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরবর্তীতে মামলায় পাঁচ সাক্ষী সাক্ষ্য দেন। তারই প্রেক্ষিতে আজ বিচারক এ মামলায় ডেসটিনির চেয়ারম্যানকে তিন বছরের কারাদণ্ড দিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat