ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১০-২২
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে :মোহাম্মদ নাসিম
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। তারা ২০১৪ সালের মত জ্বালাও-পোড়াও করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তিনি বলেন, ‘গণতান্ত্রিক অধিকারের নামে বিএনপি-জামায়াত ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। জ্বালাও-পোড়াও করা গণতান্ত্রিক অধিকার হতে পারে না।’ মোহাম্মদ নাসিম আজ সোমবার শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের আইসিইউ, এইচডিইউ ও অপারেশান থিয়েটারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আবু রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত শুরু করেছে। কিন্তু এ দেশের শান্তিপ্রিয় মানুষ দেশের উন্নয়ন ধ্বংসকারী যে কোন অশুভ শক্তিকে ভোটের মাঠে প্রতিহত করবে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আওয়ামী লীগ নির্বাচন চায়, বাংলার জনগণও নির্বাচন চায়। আওয়ামী লীগ কোন নির্বাচনকে ভয় পায় না, শুধু ভয় পায় চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারীদের। তবে এদেশের জনগণ চক্রান্তকারীদের কালো হাত ভেঙ্গে দিবে। তিনি বলেন, জ্বালাও-পোড়াও কোন গণতান্ত্রিক অধিকার হতে পারে না। দেশের মানুষের ভোট দেয়ার অধিকার আছে। কেন আপনারা ভোট দিতে বাধা সৃষ্টি করবেন। অহেতুক উত্তেজনা সৃষ্টি করবেন না। জোট করেন, আর যাই করেন চক্রান্ত করবেন না। সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, রাজনৈতিক ধারাবাহিকতা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ ও সমুদ্র সীমা জয় করা হয়েছে। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat