ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১০-২২
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত
নিজস্ব প্রতিনিধি:-চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এতে অটোরিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন। সোমবার ভোর চারটার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাকিলা গোঘরা গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এলেম হোসেন (৪৬), তার ছেলে একরাম হোসেন (২৭) ও আবু সুফিয়ান  (৩৬)। তাদের সবার বাড়ি জেলার শাহরাস্তি উপজেলায়।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল বলেন, ধারণা করা হচ্ছে কাভার্ড ভ্যান বা ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে গেছে। ফলে অটোরিকশার পেছনের সিটে বসা তিনজন ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat