ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১০-২১
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী আচরণ বিধিমালা সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিনিধি:-সংসদ নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৩৭তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, কমিশন সভায় মাত্র দুটি বিষয়ে সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। এতে রয়েছে জীবন্ত প্রাণীকে প্রতীক হিসেবে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। আরেকটি হলো- পোস্টারের সংজ্ঞা থেকে কাপড় বাদ দেয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনে কেউ কাপড়ের তৈরি পোস্টার ব্যবহার করতে পারবেন না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবে। এরপর কমিশন তফসিল নিয়ে বৈঠক করবে। বৈঠকের পর তফসিলের দিন-তারিখ জানিয়ে দেয়া হবে।
সচিব বলেন, রাষ্ট্রপতির সাক্ষাতের জন্য কমিশন সময় চেয়েছে। এখনো সময় পাওয়া যায়নি। তিনি সময় দিলে দেখা করা হবে। এরপর তফসিলের জন্য আরেকটি বৈঠক করা হবে। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat