ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১০-০৯
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে তাজিকিস্তান
স্পোর্ট ডেস্ক:-বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে তাজিকিস্তান। শক্তিশালী ফিলিপাইনকে ২-০ গোলে হারিয়ে প্রথম সেমিফাইনালে জয় পেয়েছে তারা। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হবে আগামীকাল বুধবার। আগামী শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে তাজিকিস্তান। আজ মঙ্গলবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় তাজিকিস্তান এবং ফিলিপাইন। ৩১ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করতে সমর্থ হয় তাজিকিস্তান। তাবরেজির বাড়ানো ক্রসে রাহিমোভ অসাধারণ হেড করেন। সেই হেডকে দারুণ সাইডভলি করে তাজিকিস্তানকে প্রথম গোল এনে দেন তুরসুনোভ। তখনই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে শক্তিশালী ফিলিপাইনস। এমনকি ৩৩ মিনিটের মাথায়ই গোলের সম্ভাবনা তৈরি করে ফিলিপাইনস। মাইকেল ড্যালিয়েলসের ডাইভিং হেড অল্পের জন্য গোলপোস্টে জড়ায়নি।  তবে পরবর্তীতে তেমন সম্ভাবনা আর তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধ্বের শেষ দিকে ফিলিপাইনস সমতায় ফেরার জন্য আক্রমণাত্নক খেলতে শুরু করলে দুর্বল রক্ষণভাগের সুযোগ নেয় তাজিকিস্তান। যোগ করা সময়ে নোজিমের পাস থেকে ফাতখুল্লোর প্লেসিং শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ালে তখনই জয় নিশ্চিত হয়ে যায় তাজিকিস্তানের। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। এই ম্যাচে জয়ী দল আগামী শুক্রবার তাজিকিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat