ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৯
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে
নিজস্ব প্রতিনিধি:-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এই প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত থাকবে। ইতোমধ্যে স্কুল-কলেজ- মাদ্রাসা-কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৯ হাজার ৪ শত ৯৮টি আবেদন অনলাইনে জমা পড়েছে।
আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, নন-এমপিও প্রতিষ্ঠান থেকে আবেদন জমা পড়ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠপর্যায়ে সরেজমিনে যাচাই-বাছাই করে এসব প্রতিষ্ঠানকে এমপিও-ভুক্ত করা হবে।
সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির সভপতি মো. আজিজুল ইসলাম ও আব্দুল আওয়াল সিদ্দিকি, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নাঈম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat