ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৫
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের গ্রামগুলোকে আরো উন্নত করতে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- দেশের গ্রামগুলোকে আরো উন্নত করতে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছানো হবে।
‘রাজধানীর উপর যেন চাপ কমে সেই চেষ্টা করা হচ্ছে। গ্রামেও যেন মানুষ উন্নত বাড়িঘর করতে পারে সেজন্য ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।’ শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি’র ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সকলের উন্নয়নের দিকে দৃষ্টি দেয়। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা পেয়েছি, সেটা ধরে রাখতে হবে। এত বড় বাজেট আর কখনো হয়নি। উন্নয়ন প্রকল্পেই রেখেছি বেশি টাকা। কাজেই আপনাদের দায়িত্ব কতটা বেড়েছে বুঝতেই পারছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পদ্মাসেতু করা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমাদের দেশের একজন নোবেল লরিয়েট প্রতিষ্ঠানের পদ হারালেন, বয়সে কুলালো না। তিনি যুক্তরাষ্ট্রের হিলারী ক্লিনটনের কাছে গেলেন। বিভিন্ন জায়গায় অভিযোগ করলেন। ‘তার অভিযোগেই ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে পদ্মাসেতুতে আর টাকা দিলো না। আমরা নিজেদের টাকায় পদ্মাসেতু করতে শুরু করলাম। সেই পদ্মাসেতু তৈরি হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat