ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৪
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:-নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলার আলমপুর এলাকার ১১ নম্বর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই তিন যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাদের অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে আলমপুর এলাকার ১১ নম্বর ব্রিজের নিচে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাদের অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat