ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৩
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার থেকে
নিজস্ব প্রতিনিধি:-দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে শুক্রবার থেকে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, এ বছর ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন পড়েছে ২৬ হাজার ৯৬০টি। এ ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ২৫০টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ২১ জন।ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বদরুন্নেসা মহিলা কলেজ।সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত ডাউনলোডের সুযোগ থাকবে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat