ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৯-১০
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন
স্পোর্ট ডেস্ক:-দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন বিএনপির নেতা-কর্মীরা। সোমবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মহানগর ও জেলা সদরে একযোগে মানববন্ধন কর্মসূচি চলছে।
সকাল ১০টার পরপরই নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। নির্ধারিত সময় বেলা ১১টার আগেই ব্যানার পোস্টার প্লেকার্ড নিয়ে কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের স্লোগান দিতে দেখা গেছে। মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।কর্মসূচির কারণে ব্যস্ততম এই সড়কের একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। পুলিশ অন্য পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করছে। প্রেস ক্লাব এলাকায় ব্যাপক সংখ্যাক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও কাছাকাছি অবস্থান নিয়ে আছে পুলিশের সাঁজোয়া যান ও জল কামানের গাড়ি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat