ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৫
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যারাই ক্ষমতায় আসুক বাংলা‌দেশ যেন পি‌ছি‌য়ে না যায় : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় আছে বলেই মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে বিভিন্ন দলের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারাই ক্ষমতায় আসুক দে‌শের উন্নয়ন যেন থে‌মে না যায়। বাংলা‌দেশ যেন পি‌ছি‌য়ে না যায়। জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নি‌য়ে আপনা‌দের ভোট দি‌য়ে‌ছে। তা‌দের আশা পূরণে আপনা‌দের কাজ কর‌তে হ‌বে। তিনি বলেন, ‘যেই সরকার গঠন করুক না কেন তারা নি‌জে‌দের সম্পদশালী না ক‌রে যেন জনগণ‌কে সম্পদশালী ক‌রে। তাহ‌লে দে‌শের উন্নয়ন হ‌বে, দেশ এগিয়ে যা‌বে। জনগণ যেন সম্পদশালী হয় সে দি‌কে লক্ষ্য রে‌খে আপনা‌দের কাজ ক‌রে যে‌তে হ‌বে।’ স্থানীয় সরকার সচিব ড. জাফর আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ্য স‌চিব মো. ন‌জিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat