ব্রেকিং নিউজ :
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩১
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোন দল খেলবে কার বিপক্ষে
স্পোর্ট ডেস্ক:-অনুষ্ঠিত হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র। জানা গেছে এবারের মৌসুমে ইউরোপ-সেরার লড়াইয়ে কোন দল খেলবে কার বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপে জায়গা করে নিয়েছে স্পেন ও জার্মানির অন্যতম সেরা দুই ক্লাব আতলেতিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এদের সঙ্গে আছে ফ্রান্সের মোনাকো ও বেলজিয়ামের ক্লাব ব্রুজ।চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে দেখা যাবে অন্যতম ফেভারিট বার্সেলোনা, ইতালির ইন্টার মিলান, ইংল্যান্ডের টটেনহাম ও নেদারল্যান্ডসের পিএসভিকে।‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে লড়াই করবে ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন, ইংল্যান্ডের লিভারপুল, ইতালির নাপোলি ও সার্বিয়ার ক্রেভনা জেডদা।চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপে জায়গা করে নিয়েছে রাশিয়ার লোকোমোটিভ মস্কোভা, পর্তুগালের পোর্তো, জার্মানির শালকে ও তুরস্কের গ্যালাতেসারাই।চ্যাম্পিয়নস লিগের ‘ই’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে দেখা যাবে অন্যতম ফেভারিট বায়ার্ন মিউনিখ, পর্তুগালের বেনফিকা, নেদারল্যান্ডসের অ্যাজাক্স ও জার্মানির এইকে-কে।‘এফ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে লড়াই করবে ইংল্যান্ডের শীর্ষ ক্লাব ম্যানচেস্টার সিটি, ইউক্রেনের শাখতার দোনেৎস্ক, ফ্রান্সের লিঁও ও জার্মানির হাফেনহাইমকে।চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপে জায়গা করে নিয়েছে অন্যতম ফেভারিট রিয়াল মাদ্রিদ, ইতালির রোমা, রাশিয়ার সিএসকে মস্কোভা ও চেক প্রজাতন্ত্রের প্লাজেন।চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে দেখা যাবে অন্যতম ফেভারিট জুভেন্টাস, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের ভ্যালেন্সিয়া ও সুইজারল্যান্ডের ইয়ং বয়েজকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat