ব্রেকিং নিউজ :
শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৭-৩০
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি পেতেই হবে’
নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, ‘দুর্ঘটনায় জড়িতদের শাস্তি হবে। আমি শুধু এটুকু বলতে চাই, যে যতটুকু অপরাধ করবে সে সেভাবে শাস্তি পাবে। যে শাস্তি হবে সেই শাস্তি নিয়ে বিরোধিতার কোনো সুযোগ এখানে নেই।’
রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মোংলা বন্দরের কন্টেইনার লোডিং-আনলোডিং কার্যক্রম আরও গতিশীল করতে মোবাইল হারবার ক্রেন কেনা সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের বাসের চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন- দিয়া আক্তার মিম ও আব্দুল করিম।
চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে শাজাহান খান বলেন, মোংলা বন্দরের মালামাল দ্রুত ও দক্ষতার সঙ্গে হ্যান্ডলিং এর সুবিধার জন্য মোংলা বন্দরে ১৪ সারি বিশিষ্ট কন্টেইনার বোঝাই জাহাজ থেকে কন্টেইনার লোডিং-আনলোডিং এর লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ একটি মোবাইল হারবার ক্রেন সংগ্রহ করতে যাচ্ছে।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ কে এম ফারুক হাসান এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যববস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। এ সময়ে মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat