ব্রেকিং নিউজ :
জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৮
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসছে মঙ্গলগ্রহ
মঙ্গলগ্রহ গত ১৫ বছরের মধ্যে মঙ্গলবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসবে। এর ফলে লাল গ্রহটি আরো উজ্জ্বল ও বড় দেখাবে। এ সময় টেলিস্কোপ অথবা খালি চোখে সহজেই মঙ্গলগ্রহ দেখা যাবে। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এ কথা জানায়।
আগামী ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পৃথিবীর কাছাকাছি অবস্থানের কারণে মঙ্গলগ্রহকে অনেক উজ্জ্বল দেখাবে। ৩১ জুলাই পৃথিবী ও মঙ্গলের মাঝে দূরত্ব থাকবে ৫ কোটি ৭৬ লাখ কিলোমিটার। এটি হবে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম দূরত্ব। এর পর থেকে এটি দূরে সরতে শুরু করবে।
পেনসেলভানিয়ার ওয়াইডনার ইউানভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী হেরি আগেনসেন বলেন, মঙ্গলগ্রহকে এতো বড়ো আর উজ্জ্বল দেখাবে মনে হবে যেন এটি একটি বিমানের ল্যান্ডিং লাইট।
তিনি আরো বলেন,মঙ্গলের উজ্জ্বলতা শুক্র গ্রহের চেয়ে বেশী হবে না, তবে লালচে ও কমলা-লাল রঙয়ের দেখা যাবে। মঙ্গলগ্রহটি পৃথিবীর কাছাকাছি আসার আগে শুক্রবার সূর্যের বিপরীত দিকে অবস্থান করবে।
এদিকে একই দিন শুক্রবার রাতে পৃথিবী থেকে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণও দেখা যাবে। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা সম্ভব হবে।-এএফপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat