ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর চাঁদের পথে নাসার ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রামায়ণের টিজার প্রকাশ, রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৫
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোনালদোর পর মেসিও ইতালির পথে!
স্পোর্ট ডেস্ক:-ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার লিওনেল মেসির ঠিকানাও কি ইতালিতে? সপ্তাহ দুয়েক আগে পর্তুগিজ সুপার স্টার রোনালদো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়েন। তার মধ্যেই মেসির ইতালিতে খেলা নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, ইন্টার মিলান নাকি আগ্রহী মেসিকে নিতে। যা দলবদলের খবরে আচমকা সাড়া ফেলেছে।
লা লিগায় নয় বছর ধরে রোনালদো-মেসির দ্বৈরথ দেখেছে ফুটবলবিশ্ব। আসন্ন মৌসুম থেকে তা হওয়ার উপায় নেই। মেসি থেকে গিয়েছেন বার্সেলোনায়। রোনালদো চলে গিয়েছেন জুভেন্টাসে। লা লিগা নয়, সিরি এ-তে তুরিনের ক্লাবের হয়ে খেলবেন তিনি। ইন্টার মিলান যদি সত্যিই মেসিকে নিয়ে আসতে পারে, তবে ইতালিতেও এ বার মেসি বনাম রোনালদো দেখা যাবে। যা সিরি এ-র আকর্ষণ বাড়াবে।
তুতো স্পোর্ট নামে ইতালির এক পত্রিকার ফ্রন্টপেজে রোনালদো-মেসির ছবি দিয়ে এমন দাবিই করা হয়েছে। বলা হচ্ছে, ইন্টার মিলান ক্লাবের স্পন্সররা মেসিকে আনার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিতে চলেছেন। যদি ইন্টার এমন প্রস্তাব দেয় আর বার্সেলোনা মেসিকে ছেড়ে দিতে রাজি থাকে, তবে সিরি এ-তে দেখা যাবে এই প্রজন্মের দুই সেরা ফুটবলারের লড়াই।
তবে বার্সেলোনা সম্ভবত ছাড়বে না মেসিকে। আর মেসি নিজেও বারবার বার্সাতেই খেলার কথা শুনিয়েছেন। ২০২০-২১ মৌসুম পর্যন্ত তিনি চুক্তিবদ্ধও রয়েছেন। ফলে মেসির বার্সা ছাড়ার সম্ভাবনা দেখছে না ফুটবলমহল। তবে ইন্টার নাকি বিশাল অঙ্কের প্রস্তাব দিতে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat