ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৩
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘হালদা’
বিনোদন ডেস্ক:-তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা এবং অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা তৌকীর আহমেদের ‘হালদা’। আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর কসোভোতে অনুষ্ঠিত ১১তম ফিল্ম ফেস্টিভ্যাল দ্য গডনেস অন দি থ্রোন-এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হালদা। এছাড়া রাশিয়াতে ১৪তম কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসমলিম সিনেমা ও ইতালিতে আয়োজিত ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে হালদা। কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসমলিম সিনেমা অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। অন্যদিকে ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। এ বিষয়ে নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘তিন দেশের ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে লড়বে সিনেমাটি। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়।’ চলতি বছর তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। এটি ভাষা আন্দোলনের গল্প নিয়ে নির্মিত। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের লগান খ্যাত অভিনেতা যশপাল শর্মা, বাংলাদেশ থেকে সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, ফারুক আহমেদ, আফরোজা বানু প্রমুখ। ফাগুন হাওয়ায় সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। যে কোনোদিন মুক্তির তারিখ ঘোষণা হতে পারে বলে জানান এই নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat