ব্রেকিং নিউজ :
রামায়ণের টিজার প্রকাশ, রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৮
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘামের দুর্গন্ধ নিয়ন্ত্রণের উপায়
ঘামের দুর্গন্ধ ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অতিরিক্ত ঘাম দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ। এছাড়াও গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া আর্দ্র এবং ঊষ্ণ আবহাওয়ায় বৃদ্ধি পায়। এর জন্য গরমের সময় শরীরে ঘামের দুর্গন্ধ বেশি হয়। তাই ঘামলে যেন দুর্গন্ধ না হয়, সে দিকে খেয়াল রাখা জরুরি। সে জন্য কিছু বিষয় মেনে চলা প্রয়োজন।
গোসলের সময় মিন্ট সমৃদ্ধ সাবান বা শাওয়ার জেল ব্যবহার করতে হবে, বিশেষ করে গরমের সময়। এর পাশাপাশি বাইরে বের হওয়ার আগে ডিওডোরেন্ট বা পারফিউম ব্যবহার করতে হবে। পরিষ্কার কাপড় পরতে হবে। বাইরে বের হওয়ার আগে ও বাইরে থেকে আসার পর সাবান দিয়ে গোসল করতে হবে। ঘাম হলে পাতলা রুমাল বা ওয়েট টিসু দিয়ে মুছে ফেলতে হবে। প্রচুর পারিমাণে পানি পান করতে হবে। এছাড়া গায়ে দুর্গন্ধ ফাঙ্গাস আক্রমণের কারণে হয়ে থাকে। অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণের আধুনিক চিকিত্সাও দেশে রয়েছে। শরীরে অতিরিক্ত ঘামের এলাকা নির্ণয় করে বোটক্সকে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। এছাড়া আইয়োনটফোরোসিস-এর মাধ্যমেও শরীরের অতিরিক্ত ঘাম হওয়া কমানো যায়।
তবে চিকিত্সার পাশাপাশি শারীরিক কিছু বিষয় মেনে চলতে হবে। অন্যথায় চিকিত্সাও কাজে আসবে না। তাই সমস্যা হলে শুরুতেই বিশেষজ্ঞ চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত।
ডা. সঞ্চিতা বর্মন : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat