ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর চাঁদের পথে নাসার ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রামায়ণের টিজার প্রকাশ, রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৯
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পেনের কোচ হিয়েরোর পদত্যাগ
স্পোর্ট ডেস্ক:- স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফার্নান্দো হিয়েরো। রাশিয়া ফুটবল বিশ্বকাপে প্রধান কোচের দায়িত্ব পালন করার আগে দলটির স্পোর্টিং ডিরেক্টর পদেই ছিলেন তিনি। এবার কোচের পদ থেকে পদত্যাগের সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, স্পেন দলের স্পোর্টিং ডিরেক্টর পদেও আর ফিরবেন না।
স্পেনের ফুটবল ফেডারেশন গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিশ্বকাপ শুরুর দুইদিন আগে স্পেনের কোচ হুলেন লোপেতেগুইকে বরখাস্ত করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। কারণ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার চুক্তি করেছিলেন লোপেতেগুই। তখন তাত্ক্ষণিকভাবে ৫০ বছর বয়সী ফার্নান্দো হিয়োরোকে কোচের দায়িত্ব দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
রাশিয়ায় স্পেনের বিশ্বকাপ মিশন অবশ্য শেষ ষোলোতেই থেমে গিয়েছিল। স্বাগতিক রাশিয়ার সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এমন হতাশার বিশ্বকাপই হিয়োরোর পদত্যাগকে ত্বরান্বিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat