ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৭-০৫
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মোদির ইন্দো-প্রশান্ত নীতিমালা নিয়ে চীন-রাশিয়ার সঙ্গে ভারতের বৈঠক
আন্তর্জতিক ডেস্ক:- রাশিয়া ও চীনের সঙ্গে ইন্দো-প্রশান্ত নীতিমালা নিয়ে বৈঠকে বসবে ভারত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্পর্ক উন্নতির প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক করা হবে। উহান সম্মেলনের পরেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটা হবে ভারত ও চীনের মধ্যে এই বিষয়ে দ্বিতীয় বৈঠক। খবর দ্য হিন্দুর।
এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আমরা মোদির ইন্দো-প্রশান্ত নীতিমালা নিয়ে একটি দ্বিতীয় দফা বৈঠক করতে যাচ্ছি। মোদি শাংরি-লা ডায়লগে (এসএলডি) যা বলেছিলেন তার ওপর ভিত্তি করে এই বৈঠক হবে। সিঙ্গাপুরে আমরা একটি চতুর্পক্ষীয় বৈঠক করবো। এরপর ইন্দোনেশিয়া ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবো। এছাড়া আমরা রাশিয়া ও চীনের সঙ্গে  ইন্দো-প্রশান্ত ইস্যুতে সামুদ্রিক নীতিমালা নিয়ে বৈঠকে বসার প্রত্যাশা করছি।
চীন ও ভারতের মধ্যে সামুদ্রিক নীতিমালা নিয়ে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। ওই বৈঠকটি নয়া দিল্লীতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা বৈঠকটি বেইজিং’এ অনুষ্ঠিত হবে।
কর্মকর্তারা জানান, ইন্দো-প্রশান্ত নীতিমালা নিয়ে কেবল চীন ও রাশিয়াই উদ্বিগ্ন নয়। ভারতের আসিয়ান (এসোসিয়েশন অফ সাউথ এশিয়ান ন্যাশনস) ও পূর্ব আফ্রিকান মিত্র দেশগুলোও চিন্তিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat