ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৪
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশ
নারী এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রোববার উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। আজ সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সালমা-রুমানারা। পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। সোমবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। তিনি ব্যাট করতে আমন্ত্রণ জানান পাকিস্তানকে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানের সানা মীর ২৩ বলে ২ চারে সর্বোচ্চ ২১* রান করেন। ১৮ রান করেন জাভেরিয়া খান। ১৭* রান করেন নিদা দার। নাহিদা খান করেন ১৩ রান আর অধিনায়ক বিশমাহ মারুফ করেন ১১টি রান। বল হাতে বাংলাদেশের নাহিদা আক্তার ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন সালমা খাতুন, ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। ৯৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ রানেই উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। ১২ বল খেলে ৫ রান করে ফিরে যান আয়শা রহমান। ২৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। এ সময় ফিরে যান ফারজানা হক। তিনি ৮ বল খেলে ২ রানের বেশি করতে পারেননি। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শামীমা সুলতানা ও নিগার সুলতানা। তারা দুজন ৩৬ রান তুলে দলকে জয়ের বন্দরের দিকে নিয়ে যান। ৬১ রানের মাথায় শামীমা আউট হন। যাওয়ার আগে ৩৩ বলে ৩ চারে ৩১ রান করে যান। এরপর ফাহিমা খাতুনকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নিগার। চতুর্থ উইকেটে তারা দুজন ৩৫ রান ‍তুলে দলকে জয় উপহার দেন। ফাহিমা ১৯ বলে ১ চারে ২৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩৫ বল খেলে ৩ চারে ৩১ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা। বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট ও ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ২৩ রান করে ম্যাচসেরা হন বাংলাদেশের ফাহিমা খাতুন। ৬ জুন তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ৭ জুন চতুর্থ ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। আর ৯ জুন শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। এবারের এই মহিলা এশিয়া কাপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড নারী ক্রিকেট দল অংশ নিয়েছে। লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat