ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৩
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রুহুল আমীন নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।  এসময় র‌্যাবের দুই সদস্য আহত হন বলে দাবি করেছে সংস্থাটি।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় এই ঘটনা ঘটে।  নিহত রুহুল উপজেলার পশ্চিম গোলড়ার আব্দুল গনির ছেলে। র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলায় গোলড়া এলাকায় অভিযান চালালে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রুহুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat