ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৮
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে আগুনে পুড়েছে এক বাড়িরই ২২ কক্ষ
নিজস্ব প্রতিনিধি:-  গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় অগ্নিকান্ডে এক বাড়িরই ২২টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ওই বাড়ির দুই ভাড়াটিয়া। রোববার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জয়দেবপুর ফায়ার স্টেশন কর্তৃপক্ষ ও এলাকাবাসি জানান, রোববার রাত পৌণে ১১টার দিকে মনিপুর এলাকার মমতাজ মিয়ার সেমিপাকা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌণে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে এবং ঘর থেকে মালামাল বের করতে গিয়ে ইকবাল এবং আব্দুর রহমান নামে দু’জন ভাড়াটিয়া আহত হয়। আগুনে ওই বাড়িটির ২২টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat